রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৬

রাশাদ পরিক্রমারাশাদ পরিক্রমা


ওয়াল্ড ইমলামিক ফোরাম 
ঢাকা ব্যুরোর আলোচনা সভা


গত পহেলা ফেব্রুয়ারী ২০১৬ সোমবার বাদ ফজর মাদরাসা দারুর রাশাদের মেহমানখানায় ওয়াল্ড ইমলামিক ফোরাম ঢাকা ব্যুরোর উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যুরোর চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ সালমান দা. বা.। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ‘পায়ামে ইনসানিয়াতের’ আমির, মালয়েশিয়া ইসলামি ইউনিভার্সিটিতে পি.এস.ডি রত মাওলানা শহীদুল ইসলাম ফারুকী। বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক দৈনিক নয়া দিগন্তের সহ সম্পাদক মাওলানা লিয়াকত আলীসহ আরো অনেকেই। সভায় মুসলিম উম্মাহের সকল সদস্যকে কী করে বুদ্ধিবৃত্তিক উপায়ে ইসলামের সহজ সরল পথে চালিত করা যায় তার উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
রাবেতায়ে আদবে ইসলামী ঢাকা ব্যুরোর
বর্ণাঢ্য সাহিত্য সভা
গত ০১/০১/২০১৬ শুক্রবার আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থা ঢাকা ব্যুরোর উদ্যোগে মাদরাসা দারুর রাশাদ সাইয়েদ আবুল হাসান আলী নদভী এডুকেশন সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল রাবেতায়ে আদবে ইসলামী ঢাকা ব্যুরোর এক বর্ণাঢ্য সাহিত্য সভা। আর রাশাদ সাহিত্য কাফেলার উদ্যোগে আয়াজিত উক্ত সাহিত্য সভায় মাসিক আর রাশাদের সহকারী সম্পাদক মিযানুর রহমান জামীল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদরাসার শিক্ষাসচিব মাওলানা লিয়াকত আলী। প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার দেশ এর সহসম্পাদক মাসিক আল কাউসারের নির্বাহী সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মাদ।
বাদ আসর প্রথম অধিবেশনে ইসলামী সাহিত্যের উপর তত্ত্ববহুল আলোচনা পেশ করেন মাদরাসা দারুর রাশাদের সিনিয়র মুহাদ্দিস মুফতী আলী মুরতাজা সিরাজী। বাদ মাগরিব মাওলানা মিছবাহুল ইসলামের কুরআন তেলাওয়াত আর ওবায়দুল্লাহ তানযীমের সংগীতের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় অধিবেশন। প্রথমে স্বরচিত গল্প পাঠ করেন গল্পকার এনামুল করীম ইমাম ও সিরাজুল ইসলাম। কবিতা পাঠ করেন ছড়াকার মাওলানা মুনীরুল ইসলাম। অনুভুতি পেশ করেন বাংলানিউজ২৪.কম এর সিনিয়র সাব এডিটর মুফতী এনায়েতুল্লাহ, নূর বিডিডটকম (অনলাইন নিউজ) এর সম্পাদক মাওলানা সৈয়দ শামছুল হুদা, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, মাসিক আর রাশাদের সহযোগী সম্পাদক মাওলানা মুহাম্মাদ কামালুদ্দীন ফারুকী, মাসিক আদর্শ নারীর মাওলানা এমদাদুল হক তাসনীম, মুসলিম বাজার মাদরাসার মাওলানা সাদ আব্দুল্লাহ মামুন, মাদরাসা দারুল হিদায়ার মুফতী আনোয়ার মাহমুদ, মাসিক আদর্শ নারীর সহকারী সম্পাদক মাওলানা মুনীরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শরীফ মুহাম্মাদ তুলে ধরেন সাহিত্য সভার প্রয়োজনীয়তা। অনুষ্ঠানের সভাপতি দৈনিক নয়াদিগন্তের সহসম্পাদক মাওলানা লিয়াকত আলী গুরুত্ববহ আলোচনা পেশ করেন। উভয়ের আলোচনায় ওঠে আসে ইসলামী সাহিত্যের দাবী ও সাহিত্য আড্ডার প্রয়োজনীয়তা। এশার নামাজ শেষে রাত ৯.০০ টায় আগত মেহমানদের আপ্যায়ন
শেষে দীর্ঘ সময় ধরে চলে স্মৃতিচারণ আড্ডা। পরবর্তীতে অশেষ অনুভুতির মধ্য দিয়েই শেষ হয়ে যায় দীর্ঘ স্বপ্নের সাহিত্য আড্ডা।
মুহতামিম সাহেবের দাওয়াতী সফর : উত্তরবঙ্গ
মাদরাসা দারুর রাশাদের মুহতামিম সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. এর খলীফা হযরত মাওলানা মুহাম্মাদ সালমান সাহেব দা. বা. গত ২০/১২/২০১৫ তারিখে উত্তরবঙ্গ সফরে যান। এ সফরে তিনি পশ্চীমবঙ্গের দুটি জেলা কুড়িগ্রাম ও দিনাজপুরে গমন করেন। কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় প্রাইভেট মাদরাসার উদ্যোগে ২১ তারিখে একটি মাহফিলের আয়োজন করা হয় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মাদ সালমান সাহেব। এর পাশাপাশি সেখানকার উলামায়ে কেরামের সাথে মতবিনিময় করেন। পরদিন ২২ তারিখ সকাল সাড়ে ৭টায় তিনি দিনাজপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। রাহবার হিসেবে সাথে ছিলেন বিরগঞ্জের মাওলানা শফিউর রহমান সাহেব। হযরতের উপস্থিতিতে উত্তরবঙ্গের উলামা মহলে ব্যাপাক সাড়া পড়ে। দিনাজপুরে হযরতের চারটি প্রোগ্রাম রাখা হয়। প্রথম প্রোগ্রাম অনুষ্ঠিত হয় বিরগঞ্জের সুইস গেউট মাদরাসায়। দ্বিতীয় প্রোগ্রাম অনুষ্ঠিত হয় ‘হাজী মোহাম্মাদ দানেস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিয়া হল মসজিদে। সেখানে উপস্থিত ছিলেন হাবিপ্রবির প্রফেসর ড. কামাল উদ্দিন সরকার এবং কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম ও খতীব মাওলানা ইলিয়াস হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুসদের ছাত্রবৃন্দ। তৃতীয় প্রোগ্রাম অনুষ্ঠিত হয় জামিয়া আরাবিয়া নিউটাউন মাদরাসায়। সেখানে উপস্থিত ছিলেন মাদরাসার মুহতামিম মাওলানা শরীফুল ইসলাম ও অন্যান্য শিক্ষকবৃন্দসহ দিনাজপুরের বিশিষ্ট উলামায়ে কেরাম।
পরদিন ২৩ তারিখে চতুর্থ প্রোগ্রাম অনুষ্ঠিত হয় ফুলবাড়ি থানার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী বালক বালিকা মাদরাসায়। আয়োজক ছিলেন মুফতী তোফায়েল আহমদ। এখানেও তিনি উলামায়ে কেরামের সাথে মতবিনিময় করেন। প্রত্যেক স্থানেই তিনি বর্তমান পরিস্থিতিতে উলামায়ে কেরামের কর্মপন্থা ও কর্মকৌশলের নীতিগত আলোচনা করেন। পাশাপাশি উলামায়ে কেরামের মাধ্যমে ইসলামিক স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে জোর তাগিদ দেন। রাতেই দিনাজপুর ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওয়ানা হন।
সংগ্রহে : মিছবাহুল ইসলাম রাশেদী
ময়মনসিংহ নেত্রকোণা
মৌলিকভাবে শিক্ষার মানোন্নয়ন, সেবামূলক কর্মকা-ে আলেম সামাজের সক্রিয় ভূমিকা পালন, দাওয়াতি কাজকে আরো বেগবান করা, নারী সমাজকে দীনি শিক্ষা বিস্তারের প্রয়াস বাস্তবায়ন, জেনারেল শিক্ষিত মুসলিম ভাইদের সন্তানদের দীনি পরিবেশে পাঠদানের লক্ষ্যে স্কুল প্রতিষ্ঠার বিশেষ গুরুত্বকে সামনে নিয়ে গত ১৩/১১/১৫ ইং শুক্রবার বাদ জুমা মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. এর সুযোগ্য খলীফা মাওলানা মুহাম্মাদ সালমান সাহেব ময়মনসিংহ নেত্রকোণা সফর করেন।
সফরসঙ্গী ছিলেন মু. রেজওয়ানুল হক রাহমানী, মাওলানা আব্দুল আজীজ ও মাওলানা আব্দুর রাকীব। প্রথম দিন শায়খের অভ্যর্থনায় ছিলেন ময়মনসিংহের দক্ষিণ-পশ্চিম প্রান্তের ঈশ্বরগঞ্জ থানার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া গাফুরিয়া ইসলামপুর মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা নাজীমুদ্দীন সাহেবসহ জামিয়ার অন্যান্য আসাতিযায়ে কেরাম। তারা হযরতের দেওয়া প্রস্তাবগুলো বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেখান থেকে আমরা মাওলানা আজিজুল হক সাহেব পরিচালিত প্রতিষ্ঠান কামাটখালী নূরুল উলূম কওমী মাদরাসায় যাই। সেখানেও আবেগপূর্ণ পরিবেশে হযরতের দুআর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। রাতের খাবার শেষে আমরা অবস্থান নেই ‘বড় হুযুর’ নামে প্রসিদ্ধ স্বীকৃত কামেল ওলী হাফেয সদরুদ্দীন রহ. প্রতিষ্ঠিত ইদারা এবং তারই সুযোগ্য সন্তান উস্তাযুল হুফ্ফায হাফেয আহমাদ আলী দা. বা. পরিচালিত প্রতিষ্ঠান বাইতুল কুরআন মাদরাসায়। হযরত মুহতামিম সাহেব দা. বা. দীনি কাজে অগ্রণী ভূমিকা পালনের নিমিত্তে বাৎসরিক মাহফিলে দীনি স্কুল প্রতিষ্ঠার ঘোষণা করেন। সেখানকার প্রোগ্রাম শেষে দ্বিতীয় দিন নেত্রকোণা জেলার মিফতাহুল উলূম ও আটপাড়া থানার সূতারপুর মাদরাসায় মতোবিনিময় সভায় মিলিত হই। সন্ধ্যার পর ময়মনসিংহের ‘ধোবাউরা’ থানায় শায়েখ মুফতি জামালুদ্দীন দা. বা. এর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত ‘বাইতুল হামদ একাডেমী’ ও বিভিন্ন প্রোগ্রাম শেষে প্রাচীন প্রতিষ্ঠান বালিয়া মাদরাসায় পৌঁছি। মুহতামিম সাহেব ও তার সহকর্মী প্রবীন উলামায়ে কেরাম সেবামূলক কর্মকা-ে অংশগ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন এবং শিক্ষা সিলেবাসকে ঢেলে সাজানোর প্রতি গুরুত্ব দেন। রাতেই ময়মনসিংহের শায়েখ আব্দুল হক দা. বা. এর পরিচালিত প্রতিষ্ঠান জামিয়া ফয়যুল ইসলাম বড়মসজিদ Ñএর আসাতেযায়ে কেরাম ও দাওয়া-ইফতা বিভাগের গবেষণারত ছাত্রদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতঃপর আমরা মাওলানা আরিফ রাব্বানী.সাহেবের বাড়ির মাদরাসা সওতুল হেরায় রাত্রি যাপন করি। সকালে আরিফ রাব্বানী সাহেবের সুযোগ্য সাহেবযাদা ময়মনসিংহের নের্তৃস্থানীয় আলেমেদীন শাইখুল হাদিস খালেদ সাইফুল্লাহ সাদী ও তাঁর আপন কনিষ্ঠভ্রাতা রুশদী দা. বা. এর সাথে গুরুত্বপূর্ণ মজলিস অনুষ্ঠিত হয়। নাস্তাপর্ব শেষে আমরা প্রথমেই জামিয়া আশরাফিয়া খাগডহরে, তারপর শায়খ আব্দুর রহমান হাফিজ্জি দা. বা. পরিচালিত প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া মাখযানুল উলূমের মেহমানখানায় হাফিজ্জি দা. বা. ও অন্যান্য আলেম সমাজের সদস্যদের সাথে একটি সভা অনুষ্ঠিত হয়। শায়খ আব্দুর রহমান হাফিজ্জি দা. বা. শিক্ষা সিলেবাসকে আরো যুগোপযোগী করার লক্ষ্যে আমাদের হযরতকে ময়মনসিংহের উলামা সংগঠন ‘ইত্তিফেকুল উলামার’ কোন অধিবেশনে এ প্রসঙ্গে আলোচনার প্রস্তাব দেন। পরবর্তীতে জামিয়া ইসলামিয়া সেহড়ার মুহতামিম মাওলানা শওকত আলী দা. বা., মিফতাহুল উলূম মাশকান্দায় মাওলান দিলাওয়ার দা. বা. ও তার সহকর্মী আসাতেযায়ে কেরামসহ মাদরাসা নিযামিয়্যা বারারা মাদরাসার নিয়ম-শৃঙ্খলা ও প্রশাসনিক অনুশাসন ইত্যাদি পরিদর্শন শেষে হযরতের বয়ানের মাধ্যমে আমাদের ময়মনসিংহের ভ্রমণ সমাপ্ত হয়। এছাড়াও বিভিন্ন মহিলা মাদরাসার দায়িত্বশীলদের সাথে আলোচনা শেষে ভালুকা থানাধীন মারকাযুল হুদা ও মাওনা মাদরাসা পরিদর্শন ও মুফতি আব্দুল্লাহ সাহেবের আন্তরিক আতিথেয়তা পর্ব শেষে ১৫/১১/১৫ ইং তারিখে আমরা ঢাকা ফিরে আসি।
সংগ্রহে : মাওলানা আব্দুর রাকীব
নোয়াখালী ফেনী
মাদরাসা দারুর রাশাদের মুহতামিম সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. এর খলীফা মাওলানা মুহাম্মাদ সালমান দা. বা. গত ২৯/১১/২০১৫ তারিখ রবিবার নোয়াখালী ও ফেনী সফর করেন। ঢাকা থেকে সকালের গাড়ীতে চড়ে প্রথমে তিনি নোয়াখালী চাটখিল পৌঁছে যান। সেখানে তাঁকে রিসির্ভ করেন লেখক মাওলানা আনিস আহমদ। প্রথমে দারুস সালাম ইন্টারন্যাশনাল মাদরাসায় মাওলানা জহিরুল ইসলামসহ বিভিন্ন উস্তাদদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সেখান থেকে শ্রীপুরের মাওলানা সাইফুল ইসলামের ছেলের তাহনীক শেষে নাহারখিল দারুল মাআরিফ যোহর পড়েন। মাদরাসার মুহতামিম মাওলানা আবুল খায়ের সাহেবের আবেদনে ছাত্রদের উদ্দেশ্যে ইলমের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। শিক্ষাকদের সাথে মতবিনিময় করে চলে যান ইদরীছিয়া মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আবুল খায়ের সাহেবদের বাড়ি। সেখানে দুপুরের খাবার এবং বিশ্রাম শেষে বিকেলে চাটখিল গিয়ে মাগরিবের নামাজ আদায় করে জামেয়া উছমানিয়ায় চলে যান। উছমানিয়ায় উস্তাদদের সাথে মতবিণিময় করে রওয়ানা হন চাটখিলের অন্যতম কাওমী মাদরাসা জামেয়া যিননুরাইনের উদ্দেশে। দেখা হয় ড. আ ফ ম খালিদ হোসেন সাহেবের সঙ্গে। আগেই কথা ছিল হযরত দ্রুত বাংলাবাজার মাহফিল শেষ করে এখানে এসে তার সাথে মিলিত হবেন। এশার নামাজের আগেই খতীবে আযম আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রহ. Ñএর কবর যিয়ারত শেষ করে দারুস সুন্নাহর উদ্দেশে রওয়ানা হন। পথে মুফতী আছেম সাহেবের প্রতিষ্ঠিত ‘তালীমুল ইবাদ নৈশ মাদরাসা’ পরিদর্শন করেন এবং তাঁর এ পদক্ষেপকে সাধুবাদ জানান। বারকোট হয়ে দেওটি হেমায়েতুল ইসলাম কওমী মাদরাসার গেইটে দুআ শেষ করে রাত ৯টায় পৌঁছে যান মাইজ্জা হুজুর রহ. Ñএর প্রতিষ্ঠিত জামেয়া দারুস সুন্নাহ নয়া রাজারামপুর মাদরাসায়। মুফতী সাইফুদ্দীন গাযী সাহেব কয়েক দিন আগ থেকে তাঁর অপেক্ষা করছিলেন। রাতের প্রথম অংশ কাটলো ঘুম আর দ্বিতীয় অংশ অতিবাহিত হলো ইবাদতের মাধ্যমে। ফজরের নামাজ পড়ে ‘এলাকার সাথে মাদরাসার সম্পর্ক এবং তালিবুল ইলমদের উদ্দেশে তিনি জরুরি বয়ান করেন। পরবর্তীতে মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল বাকী সাহেবের আব্বাজান মাওলানা শফীকুল্লাহ মাইজ্জা হুজুর রহ. Ñএর কবর যিয়ারত ও মাদরাসার সীমানা পরিদর্শন করেন। হালকা নাশতা সেরে অল্প সময়ে কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন। সকাল ৮টায় চৌমুহনী মিয়ার পুলের মাওলানা আব্দুর রহিম ভাইয়ের প্রতিষ্ঠিত ‘আল মাহমুদ ক্যাডেট মাদরাসা’ পরিদর্শন করেন। সেখান থেকে সকালের নাস্তা সেরে সিএনজি ভাড়া করে কোম্পানীগঞ্জ চলে যান।
মূলত এ সফরের আয়োজক ছিলেন বসুর হাটের মাওলানা সাইফুল ভাই। ২০১৪ সালে নোয়াখালীর প্রথম সফরটিও হয়েছিল তার মাধ্যমে। সকাল ৯টায় মাওলানা সাইফুল ভাইয়ের পরিচালিত ‘মাদরাসা দারুল আরকাম’ পৌঁছে যান। সেখানে বিশিষ্ট লেখক মাওলানা ইসহাক ওবায়দী, মাওলানা শিব্বির আহমদ, মুফতী শহীদুল্লাহ ও মাওলানা শফীকুল্লাহ চটকিবাড়ী হুজুরের সঙ্গে সাক্ষাত হয়। সেমিনার আর প্রদর্শনী চলে দুপুর ২-টা পর্যন্ত। খানা খেয়ে একটু বিশ্রাম, তারপর উলামা বাজার মাদরাসা সফরের পথে ‘জামিয়া ইসলামিয়া আরাবিয়া বালুয়া চৌমুহনী’ পরিদর্শন করেন। মাগরিব পড়ে রওয়ানা হন ‘জামিয়া হোসাইনীয়া উলামা বাজার মাদরাসার’ উদ্দেশে। আগেই প্রস্তুত ছিলেন সেখানের উস্তাদ মাওলানা আব্দুল কাহের মাদানী। মুহতামিম সাইয়েদ আহমদ সাহেব ও নূূরুল ইসলাম আদীব সাহেবের সঙ্গে সাক্ষাত করে চা-নাস্তা খেয়ে রওয়ানা হন মহিপালের উদ্দেশে। দুই দিনের নোয়াখালী সফরের স্মৃতিগুলো পেছনে ফেলে রাত ১০ টার বাসে রওয়ানা হয়ে চলে আসেন আপন কর্মস্থল ঢাকায়। এরই মধ্যে সমাপ্ত হয় নোয়াখালীর দ্বিতীয় সফর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন